সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম কী? জানুন বিস্তারিত

সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম
পড়তে 19 মিনিট লাগবে

বাংলা সাহিত্য এবং ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৃজনশীল অংশ হলো ভাবসম্প্রসারণ। স্কুল জীবন থেকে অনেক ভাবসম্পরসারণ লিখলেও আমরা সবসময় পূর্ণ নম্বর পেতাম না, এর প্রধান কারণ হলো সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব। অনেকেই মনে করেন, ভাবসম্প্রসারণ লেখার নিয়ম না জেনে কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেলেই বোধহয় পরীক্ষক খুশি হয়ে বেশি নম্বর দেবেন। বাস্তবে বিষয়টি মোটেও তেমন নয়।

সূচনা দেখেই বুঝে গেছেন এতক্ষণে, এডুঘর’এর আমার আজকের এই লেখায় আমরা ভাবসম্প্রসারণ কী? আদর্শ ভাবসম্প্রসারণ এর উপাদা, ভাবসম্প্রসারণ লেখার নিয়ম থেকে শুরু করে ভাবসম্প্রসারণ ও ভাবসম্প্রসারণ লেখার নিয়ম নিয়ে একদম আদ্যোপান্ত জানব। তাহলে চলুন, মূল আলোচনায় যাওয়া যাক।

সূচীপত্রঃ বিস্তারিত

ভাবসম্প্রসারণ আসলে কী?

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম সহ যেকোনো ধরণের বিষয় ভালোভাবে আয়ত্ত করার আগে সেই বিষয়টি আসলে কী এবং কেন তা প্রয়োজন, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। ভাবসম্প্রসারণ শব্দটিকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায় ভাব এবং সম্প্রসারণ। অর্থাৎ, কোনো সংক্ষিপ্ত ভাব বা চিন্তাকে প্রসারিত করা বা বড় করে বিশ্লেষণ করাই হলো এর আক্ষরিক অর্থ। সাহিত্যের পাতায় এমন অনেক চরণ বা বাক্য থাকে, যা দেখতে খুব ছোট মনে হলেও তার ভেতরের অর্থ অত্যন্ত গভীর ও ব্যাপক। সেই গূঢ় অর্থকে সাধারণ পাঠকের বোঝার উপযোগী করে তোলাই এর প্রধান লক্ষ্য।

আপনি যখন কোনো কবিতার লাইন বা মনীষীদের উক্তি পড়েন, তখন তার বাহ্যিক অর্থের আড়ালে একটি অন্তর্নিহিত তাৎপর্য লুকিয়ে থাকে। সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম অনুসরণ করে সেই লুকানো ভাবটিকে যুক্তি, উপমা এবং বাস্তব জীবনের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হয়। এটি কেবল শব্দের পর শব্দ বসিয়ে বাক্য দীর্ঘ করার কোনো প্রক্রিয়া নয়, বরং এটি হলো চিন্তার প্রসার ঘটানোর একটি মাধ্যম। এর মাধ্যমে লেখকের বিশ্লেষণ ক্ষমতা এবং ভাষার ওপর দক্ষতা কতটুকু, তা খুব সহজেই যাচাই করা যায়।

ভাবের গভীরতা ও প্রসারতা

একটি ছোট বীজের মধ্যে যেমন একটি বিশাল মহীরুহ বা বটবৃক্ষ সুপ্ত অবস্থায় থাকে, তেমনি একটি ছোট্ট উদ্ধৃতির ভেতরেও লুকিয়ে থাকে বিশাল এক ভাবার্থ। বীজটি মাটি, পানি ও আলো পেলে যেমন ডালপালা মেলে বিশাল গাছে পরিণত হয়, ঠিক তেমনি লেখকের চিন্তা ও যুক্তির ছোঁয়ায় একটি সংক্ষিপ্ত বাক্য পূর্ণাঙ্গ রূপ লাভ করে। আপনি যখন কোনো প্রদত্ত পঙক্তি নিয়ে ভাবতে বসবেন, তখন দেখবেন তার প্রতিটি শব্দের পেছনে আলাদা একেকটি দর্শন কাজ করছে।

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম জেনে লিখলেও এই গভীরতা আপনি কেবল শব্দের আভিধানিক অর্থের দিকে তাকিয়ে বিচার করতে পারবেন না। শব্দগুলোর আড়ালে কবি বা লেখক সমাজ, মানুষ কিংবা প্রকৃতির কোন চিরন্তন সত্যকে ইঙ্গিত করেছেন, তা খুঁজে বের করতে হবে। ভাবের এই গভীরতাকে স্পর্শ করে তাকে চারপাশের বাস্তব জগতের সাথে মিলিয়ে প্রসারিত করাই হলো একজন দক্ষ লেখকের কাজ। আপনার চিন্তা যত গভীর হবে, লেখার প্রসারতাও তত বেশি অর্থবহ ও প্রাণবন্ত হয়ে উঠবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষায় এর গুরুত্ব

আমাদের শিক্ষাব্যবস্থায় ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক এবং পরবর্তীতে বিভিন্ন চাকরি ও ভর্তি পরীক্ষায় ভাবসম্প্রসারণ একটি অপরিহার্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু কেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই বিষয়টির ওপর এত জোর দেয়? এর মূল কারণ হলো, মুখস্থবিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দেওয়া।

অনেক শিক্ষার্থীই পরীক্ষার আগে গাইড বই থেকে হুবহু মুখস্থ করে খাতায় লিখে আসে। কিন্তু আপনি যদি প্রকৃত ভাবসম্প্রসারণ লেখার নিয়ম জানেন, তবে আপনার কখনোই কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তাই পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি নিজের মেধা ও মননশীলতাকে শাণিত করার জন্যও এই বিষয়টি সঠিকভাবে শেখা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ, সকল শ্রেণির জন্যে

সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ও কাঠামো

সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম । ভাবসম্প্রসারণ এর আদর্শ কাঠামো

একটি সুন্দর বাড়ি তৈরি করতে যেমন একটি মজবুত নকশা বা কাঠামোর প্রয়োজন হয়, তেমনি যেকোনো ভালো লেখার পেছনেও একটি সুনির্দিষ্ট কাঠামো থাকে। কাঠামো ছাড়া লেখা অনেকটা হাল ছাড়া নৌকার মতো, যা গন্তব্যে পৌঁছাতে পারে না। আপনি যদি সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম মেনে চলতে চান, তবে আপনাকে অবশ্যই এর সর্বজনস্বীকৃত কাঠামোটি অনুসরণ করতে হবে। সাধারণত একটি আদর্শ ভাবসম্প্রসারণকে তিনটি প্রধান অংশে ভাগ করে লেখা হয়।

এই তিনটি অংশ হলো- মূলভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য বা উপসংহার। প্রতিটি অংশেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে। একটি অংশের সাথে অন্য অংশের একটি চমৎকার ধারাবাহিকতা বজায় রাখতে হয়, যাতে পাঠক বা পরীক্ষক পড়ার সময় কোনো ধরনের ছন্দপতন অনুভব না করেন। নিচে এই তিনটি অংশের বিস্তারিত আলোচনা করা হলো, যা আপনাকে একটি নিখুঁত কাঠামো তৈরি করতে সাহায্য করবে।

মূলভাব: ভাবসম্প্রসারণের প্রাণকেন্দ্র

যেকোনো ভাবসম্প্রসারণের শুরুতেই থাকে মূলভাব। এটিকে পুরো লেখার প্রাণকেন্দ্র বা নির্যাস বলা যেতে পারে। প্রশ্নে যে পঙক্তি বা উদ্ধৃতিটি দেওয়া থাকে, তার মূল কথাটুকু অত্যন্ত সংক্ষেপে এক বা দুটি বাক্যের মধ্যে এখানে তুলে ধরতে হয়। আপনি পুরো লেখায় কী আলোচনা করতে যাচ্ছেন, তার একটি স্পষ্ট আভাস এই অংশেই ফুটে উঠবে। পরীক্ষক আপনার লেখার এই প্রথম অংশটি পড়েই বুঝে নেবেন আপনি প্রদত্ত লাইনটির প্রকৃত অর্থ ধরতে পেরেছেন কি না।

মূলভাব লেখার সময় মনে রাখতে হবে, এটি যেন কোনোভাবেই দীর্ঘ না হয়। এখানে কোনো ধরনের উদাহরণ, উপমা বা অতিরিক্ত ব্যাখ্যার স্থান নেই। কেবল প্রদত্ত চরণটির আড়ালে যে প্রধান সত্য বা নীতিবাক্যটি লুকিয়ে আছে, সেটিকে সহজ ও সরাসরি ভাষায় প্রকাশ করতে হবে। যেমন, “কষ্ট না করলে কেষ্ট মেলে না” এই লাইনটির মূলভাব হতে পারে, জীবনে পরিশ্রম ও ত্যাগ স্বীকার না করলে কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয়। এভাবে খুব অল্প কথায় মূল সুরটি ধরে ফেলাই হলো মূলভাবের কাজ।

সম্প্রসারিত ভাব: যুক্তির বিস্তার ও বিশ্লেষণ

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম জেনে ভাবসম্প্রসারণ লেখার ক্ষেত্রে মূলভাব লেখার পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ অংশ, যাকে বলা হয় সম্প্রসারিত ভাব। এই অংশেই মূলত ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ও কৌশলের আসল প্রয়োগ ঘটাতে হয়। মূলভাবে আপনি যে সংক্ষিপ্ত সত্যটি তুলে ধরেছেন, সেটিকে এবার নানা যুক্তি, তর্ক, বাস্তব উদাহরণ এবং জীবনঘনিষ্ঠ তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে।

সম্প্রসারিত ভাব লেখার সময় আপনি প্রয়োজনে একাধিক ছোট ছোট অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ ব্যবহার করতে পারেন। প্রথম দিকে প্রদত্ত লাইনের শব্দগুলোর প্রতীকী বা রূপক অর্থগুলো ভেঙে বুঝিয়ে দিন। এরপর মানবজীবনের বাস্তব প্রেক্ষাপটের সাথে সেটির তুলনা করুন। আপনার যুক্তিগুলোকে জোরালো করার জন্য ইতিহাস বা প্রকৃতি থেকে প্রাসঙ্গিক উদাহরণ টানতে পারেন। তবে খেয়াল রাখবেন, আলোচনা যেন মূল বিষয় থেকে সরে না যায় এবং প্রতিটি বাক্য যেন মূলভাবকে সমর্থন করে।

মন্তব্য বা উপসংহার: শেষ কথায় মূল সুর

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম মেনে ভাবসম্প্রসারণ লেখার ক্ষত্রে আপনার মাথায় রাখতে হবে, একটি ভালো লেখার শুরুটা যেমন আকর্ষণীয় হওয়া চাই, তেমনি তার শেষটাও হওয়া চাই রেশ রেখে যাওয়ার মতো। সম্প্রসারিত অংশে বিস্তারিত আলোচনার পর পুরো লেখার ইতি টানতে হয় মন্তব্য বা উপসংহার অংশের মাধ্যমে। এই অংশে এসে নতুন করে কোনো যুক্তি বা উদাহরণ দেওয়ার সুযোগ নেই। বরং এতক্ষণ ধরে আপনি যা আলোচনা করেছেন, তার একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা সারসংক্ষেপ এখানে এক থেকে দুটি বাক্যে তুলে ধরতে হবে।

অনেকে মূলভাবের কথাগুলোই হুবহু মন্তব্যের ঘরে লিখে দেন, যা মোটেও সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম নয়। মূলভাব এবং মন্তব্যের মূল সুর এক হলেও প্রকাশভঙ্গিতে ভিন্নতা থাকতে হবে। এই অংশে সাধারণত একটি উপদেশমূলক বা অনুপ্রেরণামূলক বার্তা থাকে, যা পাঠককে ওই সত্যটি জীবনে মেনে চলতে উদ্বুদ্ধ করে। একটি সুন্দর ও গোছানো মন্তব্য আপনার পুরো লেখাকে একটি পূর্ণতা এনে দেয় এবং পরীক্ষকের মনে একটি ইতিবাচক ছাপ ফেলে।

ভাবসম্প্রসারণ লেখার পূর্বপ্রস্তুতি ও কৌশল

যেকোনো কাজে সফল হতে হলে যেমন সঠিক পরিকল্পনার প্রয়োজন হয়, তেমনি ভালো লেখার জন্যেও চাই কিছু পূর্বপ্রস্তুতি। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথেই কলম চালানো শুরু করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম মেনে একটি মানসম্মত লেখা উপহার দিতে চান, তবে লেখার আগে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে একটু চিন্তা করে নিতে হবে। এই সামান্য সময়ের প্রস্তুতি আপনার লেখার মানকে সাধারণের চেয়ে অনেক উপরে নিয়ে যেতে পারে।

প্রদত্ত পঙক্তি বা উদ্ধৃতিটি বারবার পড়া

প্রশ্নপত্রে যে লাইন বা চরণটি দেওয়া হয়েছে, প্রথমেই সেটি খুব মনোযোগ দিয়ে অন্তত তিন থেকে চারবার পড়ুন। প্রথমবার পড়ার পর এর যে অর্থ আপনার মনে হবে, কয়েকবার পড়ার পর দেখবেন তার চেয়েও গভীর কোনো অর্থ আপনার সামনে ধরা দিচ্ছে। তাড়াহুড়ো করে একবার পড়েই লেখা শুরু করলে অনেক সময় মূল বক্তব্যটি ভুল বোঝার আশঙ্কা থাকে। আর ভাবসম্প্রসারণ লেখার নিয়ম না মেনে দ্রুত পড়তে গিয়ে শুরুতেই যদি অর্থ বুঝতে ভুল হয়, তবে পুরো লেখাটিই পণ্ডশ্রমে পরিণত হবে।

লাইনটি পড়ার সময় প্রতিটি শব্দের ওপর আলাদাভাবে জোর দিন। কোন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, তা বোঝার চেষ্টা করুন। আপনি কি জানেন, অনেক সময় একটিমাত্র ছোট্ট শব্দের মধ্যেই পুরো লাইনের মূল রহস্য লুকিয়ে থাকে? তাই শান্ত মাথায় উদ্ধৃতিটি বারবার পাঠ করা হলো ভাবসম্প্রসারণ লেখার নিয়মগুলোর মধ্যে একেবারে প্রাথমিক এবং অপরিহার্য একটি ধাপ।

অন্তর্নিহিত অর্থ ও রূপক চিহ্নিত করা

সাহিত্যের ভাষায় সরাসরি কথা বলার চেয়ে ইশারা বা ইঙ্গিতে কথা বলার চল বেশি। কবি বা সাহিত্যিকরা প্রায়ই প্রাকৃতিক কোনো উপাদান, আলো, অন্ধকার, নদী কিংবা ফুলের মতো বিষয়ের আড়ালে মানুষের জীবনের সুখ, দুঃখ ও সংগ্রামের কথা তুলে ধরেন। এগুলোকে বলা হয় রূপক বা প্রতীকী শব্দ। লাইনটি বারবার পড়ার পর আপনার দ্বিতীয় কাজ হবে এই রূপক শব্দগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোর আসল অর্থ উদ্ধার করা।

প্রাসঙ্গিক উদাহরণ ও যুক্তির খসড়া তৈরি

যখন আপনি লাইনটির মূল অর্থ এবং রূপকগুলো ধরে ফেলতে পারবেন, তখন আপনার কাজ হবে সেটিকে সমর্থন করার মতো কিছু শক্তিশালী যুক্তি ও উদাহরণ খুঁজে বের করা। মনে মনে বা প্রশ্নের এক কোণায় পেনসিল দিয়ে খুব ছোট করে দুই একটি শব্দ লিখে একটি খসড়া তৈরি করে নিতে পারেন। কোন যুক্তির পর কোন যুক্তি দেবেন, বাস্তব জীবনের কোন ঘটনাটি এখানে উদাহরণ হিসেবে টানবেন তা আগেভাগেই ঠিক করে নিন।

এই খসড়া তৈরি করে নিলে লেখার সময় আপনার কলম কখনোই থেমে থাকবে না। একটি যুক্তির সাথে আরেকটি যুক্তির সংযোগ ঘটানো তখন খুব সহজ হয়ে যায়। সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম অনুসরণ করতে হলে এই মানসিক প্রস্তুতির কোনো বিকল্প নেই।

পরীক্ষায় ভালো নম্বর পেতে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম

সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম । পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপায়

পরীক্ষার খাতায় শত শত লেখার ভিড়ে আপনার লেখাটি যেন পরীক্ষকের নজর কাড়ে, সেজন্য উপস্থাপনার কৌশল জানাটা খুবই জরুরি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ভাবসম্প্রসারণ লেখার নিয়মগুলোর মধ্যে খাতার বাহ্যিক সৌন্দর্য এবং লেখার বিন্যাস অনেক বড় ভূমিকা পালন করে।

একজন পরীক্ষক যখন আপনার খাতাটি দেখবেন, তখন প্রথম দেখাতেই যেন তাঁর মনে হয় যে শিক্ষার্থীটি ভাবসম্প্রসারণ লেখার নিয়ম জেনে এবং বুঝে লিখেছে। অগোছালোভাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেলে তা পড়ার আগ্রহ হারিয়ে যায়। তাই কীভাবে অনুচ্ছেদ ভাগ করবেন এবং পয়েন্ট ব্যবহার করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার।

অনুচ্ছেদ বিভাজন পদ্ধতি

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম অনুসারে পুরো ভাবসম্প্রসারণ কখনোই শুরু থেকে শেষ পর্যন্ত টানা একটি অনুচ্ছেদে লেখা উচিত নয়। আবার প্রবন্ধ বা রচনার মতো অসংখ্য ছোট ছোট অনুচ্ছেদেও ভাগ করা যাবে না। আদর্শ নিয়ম হলো পুরো লেখাটিকে তিনটি সুনির্দিষ্ট অনুচ্ছেদে বা প্যারাগ্রাফে ভাগ করে লেখা। প্রথম অনুচ্ছেদে থাকবে মূলভাব, দ্বিতীয় অনুচ্ছেদে থাকবে সম্প্রসারিত ভাব এবং তৃতীয় অনুচ্ছেদে থাকবে মন্তব্য।

তবে সম্প্রসারিত ভাবের অংশটি যেহেতু একটু বড় হয়, তাই প্রয়োজনে এবং যুক্তির খাতিরে এই মাঝের অংশটিকে আপনি দুটি অনুচ্ছেদে ভাগ করতে পারেন। সেক্ষেত্রে পুরো লেখায় মোট চারটি অনুচ্ছেদ হতে পারে। এই সাধারণ ভাবসম্প্রসারণ লেখার নিয়মটি মেনে চললে আপনার খাতাটি দেখতে অত্যন্ত পরিপাটি ও গোছানো লাগবে।

পয়েন্ট বা উপ-শিরোনাম ব্যবহারের সঠিক নিয়ম

শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশ্ন খুব প্রচলিত আছে, ভাবসম্প্রসারণ লেখার সময় কি মূলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এভাবে পয়েন্ট বা শিরোনাম লিখে দিতে হয়, নাকি শুধু প্যারাগ্রাফ করে লিখলেই চলে? আসলে দুটি পদ্ধতিই প্রচলিত এবং গ্রহণযোগ্য। তবে আধুনিক রীতি এবং অভিজ্ঞ শিক্ষকদের মতে, পয়েন্ট বা উপ-শিরোনাম না লিখে সরাসরি তিনটি আলাদা অনুচ্ছেদে লেখাটাই বেশি মানসম্মত ও সাহিত্যিক মানসম্পন্ন।

আপনি যখন অনুচ্ছেদ ভাগ করে লিখছেন, তখন প্রথম অনুচ্ছেদটি যে মূলভাব এবং শেষেরটি যে মন্তব্য, তা একজন বিজ্ঞ পরীক্ষক না বলে দিলেও বুঝতে পারেন। তবে নিচের শ্রেণিগুলোতে, বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা চাইলে পয়েন্ট উল্লেখ করে লিখতে পারে, এতে তাদের কাঠামোটি বুঝতে সুবিধা হয়। কিন্তু মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ে পয়েন্ট না লিখে কেবল অনুচ্ছেদ পরিবর্তনের মাধ্যমে ভাবের এই স্তরগুলো ফুটিয়ে তোলাই হলো উন্নত ভাবসম্প্রসারণ লেখার নিয়ম।

ভাবসম্প্রসারণ লেখার নিয়মঃ ভাষা ও শব্দের ব্যবহার

ভাবসম্প্রসারণ হলো মূলত গদ্য সাহিত্যের একটি অংশ। তাই এর ভাষা হতে হবে অত্যন্ত মার্জিত, শ্রুতিমধুর এবং ব্যাকরণগতভাবে শুদ্ধ। আপনার মাথায় অনেক ভালো চিন্তা থাকলেও কেবল উপযুক্ত শব্দের অভাবে তা ফিকে হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা ভাবসম্প্রসারণ লেখার নিয়ম না বুঝে বা ভুল বুঝে তাদের লেখাকে খুব বেশি সাহিত্যিক রূপ দিতে গিয়ে এমন সব কঠিন ও অপ্রচলিত শব্দ ব্যবহার করে বসে, যা লেখার স্বাভাবিক গতিকেই নষ্ট করে দেয়।

আরও পড়ুনঃ একতাই বল ভাবসম্প্রসারণ: ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণি

ভাষার ব্যবহার কেমন হবে, তা নির্ভর করে আপনি কতটা সহজভাবে আপনার মনের ভাবটি পাঠকের কাছে পৌঁছাতে পারছেন তার ওপর। সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম অনুযায়ী, ভাষার সারল্য এবং গাঁথুনি যত মজবুত হবে, লেখার মানও তত উন্নত হবে। চলুন জেনে নেওয়া যাক ভাষা ও শব্দের ব্যবহারের ক্ষেত্রে কোন দুটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি নজর দিতে হবে।

সহজ, প্রাঞ্জল ও শুদ্ধ ভাষার প্রয়োগ

অনেকে মনে করেন, দাঁতভাঙা কঠিন শব্দ আর জটিল বাক্য ব্যবহার করলেই বোধহয় লেখায় বেশি নম্বর পাওয়া যায়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। একটি ভালো লেখার প্রধান গুণ হলো তার প্রাঞ্জলতা বা সহজবোধ্যতা। আপনি যে কথাটি বলতে চাইছেন, তা যেন খুব সহজেই পাঠকের হৃদয়ে গিয়ে পৌঁছায়। তাই লেখার সময় সবসময় সহজ, সুন্দর ও প্রচলিত বাংলা শব্দ ব্যবহার করার চেষ্টা করবেন।

সাধু ও চলিত ভাষার মিশ্রণ রোধ

বাংলা ব্যাকরণে সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা হয়, যা যেকোনো লেখার জন্য একটি মারাত্মক ত্রুটি। প্রশ্নে প্রদত্ত কবিতার লাইন বা উদ্ধৃতিটি সাধু ভাষায় থাকুক কিংবা চলিত ভাষায়, আপনি যখন উত্তর লিখবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত যেকোনো একটি ভাষারীতি অনুসরণ করবেন। বর্তমান সময়ে সব ক্ষেত্রেই চলিত বা প্রমিত ভাষারীতি ব্যবহার করা হয়, কারণ এটি অনেক বেশি জীবন্ত ও সাবলীল।

ভাবসম্প্রসারণ কত বড় হওয়া উচিত?

সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম । ভাবসম্প্রসারণ কতটুকু লিখবেন_

শিক্ষার্থীদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খায় তা হলো, ভাবসম্প্রসারণ লেখার নিয়ম মেনে লিখলে একটি ভাবসম্প্রসারণ আসলে কয় পৃষ্ঠা বা কত শব্দের হওয়া উচিত? অনেকেই আশেপাশের সহপাঠীদের দেখাদেখি চার থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত লিখে ফেলে। কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত বড় লেখার কারণে আপনার লেখার মূল সৌন্দর্য ও মান দুটোই নষ্ট হয়ে যেতে পারে? ভাবসম্প্রসারণ লেখার নিয়ম অনুযায়ী, লেখার আকার নির্ভর করে মূলত প্রদত্ত বিষয়ের গভীরতা এবং পরীক্ষার বরাদ্দকৃত নম্বরের ওপর।

সাধারণত একটি আদর্শ ভাবসম্প্রসারণের শব্দসংখ্যা ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। খাতার হিসেবে যা বড়জোর দেড় থেকে দুই পৃষ্ঠা হতে পারে। মনে রাখবেন, এটি কোনো রচনা বা প্রবন্ধ নয় যে আপনাকে পাতার পর পাতা তথ্য দিয়ে ভরিয়ে ফেলতে হবে। এখানে কম কথায় বেশি ভাব প্রকাশ করার দক্ষতা দেখাতে হয়।

শ্রেণি ও পরীক্ষার মান অনুযায়ী পরিধি নির্ধারণ

সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য লেখার পরিধি এক রকম হবে না, এটাই স্বাভাবিক। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভাবসম্প্রসারণ সাধারণত ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে বা এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। কারণ এই স্তরে নম্বর থাকে কম এবং শিক্ষার্থীদের চিন্তাশক্তির পরিধিও থাকে প্রাথমিক পর্যায়ে।

অন্যদিকে, নবম-দশম শ্রেণি বা মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ বা উচ্চমাধ্যমিক পর্যায়ে যখন ১০ নম্বরের জন্য একটি ভাবসম্প্রসারণ লিখতে দেওয়া হয়, তখন এর পরিধি কিছুটা বাড়বে। এই পর্যায়ে ২৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে বা পরীক্ষার খাতায় দুই থেকে আড়াই পৃষ্ঠা লেখাটাই যথেষ্ট। সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম মেনে আপনি যদি এই সীমার মধ্যে আপনার সবটুকু যুক্তি গুছিয়ে লিখতে পারেন, তবে পরীক্ষক সন্তুষ্ট হয়ে আপনাকে সর্বোচ্চ নম্বরই দেবেন।

অহেতুক কথা বাড়িয়ে লেখা বড় করার কুফল

অনেক সময় দেখা যায়, দুই পৃষ্ঠা লেখার পর আর নতুন কোনো কথা খুঁজে না পেয়ে শিক্ষার্থীরা একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখতে থাকে, শুধুমাত্র পৃষ্ঠা ভরানোর তাগিদে। এর ফলে লেখাটি অত্যন্ত ঝুলে যায় এবং পাঠকের কাছে একঘেয়ে মনে হয়। একজন অভিজ্ঞ পরীক্ষক খুব সহজেই এই চালাকি ধরে ফেলেন এবং বিরক্ত হয়ে নম্বর কমিয়ে দেন।

আপনার লেখার উদ্দেশ্য হওয়া উচিত প্রতিটি বাক্যে নতুন কোনো যুক্তি বা তথ্যের জোগান দেওয়া। অহেতুক কথা বাড়িয়ে লেখার ওজন হালকা করার চেয়ে, টু দ্য পয়েন্ট বা প্রাসঙ্গিক কথা লিখে নির্দিষ্ট পরিধির মধ্যে শেষ করাটাই বুদ্ধিমানের কাজ। তাই পরিমাণের চেয়ে লেখার গুণগত মানের দিকে মনোযোগ দেওয়াটাই হলো প্রকৃত ভাবসম্প্রসারণ লেখার নিয়ম।

ভাবসম্প্রসারণ লেখার ক্ষেত্রে বর্জনীয় বিষয়সমূহ

সঠিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম । যা যা এড়িয়ে চলবেন

একটি ভালো লেখা তৈরি করতে হলে যেমন কিছু নিয়ম মেনে চলতে হয়, তেমনি কিছু বিষয় কঠোরভাবে বর্জন করতে হয়। অনেক সময় না জানার কারণে আমরা এমন কিছু ভুল করে বসি, যা পুরো লেখার মানকে নিচে নামিয়ে দেয়। আপনি যদি আপনার লেখাকে ত্রুটিমুক্ত ও নিখুঁত করতে চান, তবে কোন কাজগুলো করা যাবে না সে সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকতে হবে। নিচে এমন কিছু বর্জনীয় বিষয় তুলে ধরা হলো, যা লেখার সময় আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে।

একই কথার পুনরাবৃত্তি না করা

ভাবসম্প্রসারণ লেখার সময় সবচেয়ে বড় যে ত্রুটিটি চোখে পড়ে, তা হলো একই কথা বা একই যুক্তির পুনরাবৃত্তি। আপনি হয়তো প্রথম দিকে একটি যুক্তি দিয়েছেন, মাঝামাঝি গিয়ে শব্দের সামান্য পরিবর্তন করে আবারও সেই একই কথা লিখছেন, এমনটি কখনোই করা যাবে না। এতে প্রমাণিত হয় যে বিষয়টির ওপর আপনার দখল কম এবং আপনার শব্দভাণ্ডার সীমিত।

প্রতিটি নতুন বাক্য যেন আগের বাক্যের চেয়ে নতুন কোনো ভাব বা বিশ্লেষণ বহন করে আনে, সেদিকে খেয়াল রাখতে হবে। পুনরাবৃত্তি রোধ করার জন্যই লেখার আগে খসড়া করে নেওয়াটা জরুরি। সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম হলো ধারাবাহিকভাবে নতুন নতুন ডালপালা মেলে ভাবটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, একই বৃত্তে ঘুরপাক খাওয়া নয়।

হুবহু মূল লাইনের শব্দ বারবার ব্যবহার না করা

প্রশ্নপত্রে যে উদ্ধৃতি বা কবিতার চরণটি দেওয়া থাকে, অনেক শিক্ষার্থী সম্প্রসারিত অংশে একটু পর পর সেই মূল লাইনটি হুবহু তুলে দেয়। এটি অত্যন্ত দুর্বল লেখনীর পরিচয়। আপনার কাজ হলো মূল লাইনের ভেতরের ভাবটিকে নিজের ভাষায় ব্যাখ্যা করা, মূল লাইনটিকে বারবার কপি করা নয়।

মূলভাব বা মন্তব্যেও কখনোই প্রশ্নের লাইনটি সরাসরি লেখা উচিত নয়। আপনি মূল লাইনের শব্দগুলোর সমার্থক শব্দ ব্যবহার করতে পারেন অথবা পুরো ভাবটিকে নিজের মতো করে ভেঙে লিখতে পারেন। প্রদত্ত পঙক্তিটি বারবার ব্যবহার না করে তার অন্তর্নিহিত সুরটিকে পুরো লেখায় ছড়িয়ে দেওয়াই হলো আদর্শ ভাবসম্প্রসারণ লেখার নিয়ম।

অপ্রাসঙ্গিক উপমা ও অতিরিক্ত উদ্ধৃতি পরিহার

লেখা সুন্দর করার জন্য উপমা, উদাহরণ বা অন্য কোনো মনীষীর উদ্ধৃতি ব্যবহার করা ভালো, তবে তা হতে হবে পরিমিত এবং শতভাগ প্রাসঙ্গিক। অনেকে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য একটি ভাবসম্প্রসারণের ভেতর চার-পাঁচটি কবিতার লাইন বা ইংরেজি কোটেশন ঢুকিয়ে দেয়। অতিরিক্ত উদ্ধৃতি ব্যবহারের ফলে আপনার নিজস্ব লেখার চেয়ে অন্যের লেখার প্রাধান্য বেড়ে যায়, যা মোটেও কাম্য নয়।

আপনি খুব প্রয়োজন হলে পুরো লেখায় একটি প্রাসঙ্গিক উদ্ধৃতি বা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করতে পারেন, যা আপনার যুক্তিকে আরও শক্তিশালী করবে। কিন্তু খেয়াল রাখবেন, সেই উদাহরণটি ব্যাখ্যা করতে গিয়ে যেন মূল বিষয় থেকে আপনার লেখা অন্যদিকে সরে না যায়।

একটি আদর্শ ভাবসম্প্রসারণের নমুনা

এতক্ষণ ধরে আমরা তাত্ত্বিকভাবে ভাবসম্প্রসারণ লেখার নিয়মগুলো জানলাম। এবার চলুন একটি ছোট উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক কীভাবে এই নিয়মগুলো বাস্তবে প্রয়োগ করতে হয়। ধরা যাক, আমাদের প্রদত্ত বিষয় হলো “গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন”।

আরও পড়ুনঃ কীর্তিমানের মৃত্যু নেই ভাবসম্প্রসারণ (৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণি)

প্রথমেই প্রথম অনুচ্ছেদে মূলভাব অংশে আমরা লিখব: “যে বিদ্যা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে এবং যে ধন অন্যের হাতে গচ্ছিত থাকে, প্রকৃত প্রয়োজনের সময় সে বিদ্যা ও ধন কোনো কাজেই আসে না।”

এরপর দ্বিতীয় অনুচ্ছেদে সম্প্রসারিত ভাবে আমরা বিশ্লেষণ করব কেন এই কথাটি সত্য। “বই মুখস্থ করে বা না বুঝে পড়লে তা মস্তিষ্কে স্থায়ী হয় না, ফলে বাস্তব জীবনে কোনো সমস্যার সমাধান করতে গেলে সেই বিদ্যা কাজে লাগে না। একইভাবে নিজের অর্থ যদি অন্যের কাছে রাখা হয়, তবে বিপদের সময় তাৎক্ষণিকভাবে তা পাওয়া যায় না। এখানে রূপক অর্থে বইয়ের বিদ্যাকে মুখস্থবিদ্যার সাথে তুলনা করা হয়েছে।”

সবশেষে তৃতীয় অনুচ্ছেদে মন্তব্য অংশে আমরা লিখব: “তাই বিদ্যাকে কেবল বইয়ের পাতায় বন্দি না রেখে তা আত্মস্থ করতে হবে এবং নিজস্ব সম্পদের ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে, তবেই জীবন সার্থক ও নিরাপদ হবে। লক্ষ্য করে দেখুন, এখানে কোনো পয়েন্ট ছাড়াই তিনটি অনুচ্ছেদে কীভাবে নিয়ম মেনে পুরো ভাবটিকে ফুটিয়ে তোলা হয়েছে।”

বিঃদ্রঃ এখানে উদাহরণের জন্যে খুবই সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, তবে প্রাতিষ্ঠানিক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শ্রেণি অনুসারে লেখার পরিধি পরিবর্তিত হতে পারে।

শেষ কথা

পরিশেষে বলা যায়, ভাবসম্প্রসারণ কোনো ভয়ের বিষয় নয়, আবার না বুঝে মুখস্থ করার মতো কোনো বিষয়ও নয়। এটি সম্পূর্ণরূপে আপনার চিন্তাশক্তি, কল্পনা এবং ভাষার গাঁথুনির ওপর নির্ভর করে। আপনি যদি ওপরের আলোচনা থেকে সঠিক ভাবসম্প্রসারণ লেখার নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তবে যেকোনো অপরিচিত পঙক্তি বা উদ্ধৃতি আসলেও আপনি নিজের মেধা খাটিয়ে চমৎকারভাবে তা লিখে আসতে পারবেন।

নিয়মিত চর্চা এবং পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন সাহিত্যকর্ম পড়ার অভ্যাস আপনার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করবে, যা ভালো লেখার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। তাই আজ থেকেই গাইড বই মুখস্থ করার পুরোনো অভ্যাস ঝেড়ে ফেলে, নিয়ম মেনে নিজের ভাষায় লেখার অনুশীলন শুরু করুন। দেখবেন, পরীক্ষার খাতায় সর্বোচ্চ নম্বর পাওয়া আপনার জন্য কতটা সহজ হয়ে গেছে।

তো, কেমন লাগলো আজকের লেখা? আশা করি আমাদের আজকের লেখা থেকে পাঠক ভাবসম্প্রসারণ লেখার নিয়ম সম্পর্কিত যাবতীয় সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে, একটু হলেও কাজে এসে থাকে তাহলে এই লেখাটি আপনার পরিবার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু!

আপনার পরিচিতিদের সাথে লেখাটি শেয়ার করুন!

আরও পড়তে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *