বাংলা চিঠি লেখার নিয়ম ও সহজ কৌশল 2026

বাংলা চিঠি লেখার নিয়ম
পড়তে 10 মিনিট লাগবে

আধুনিক প্রযুক্তির যুগে এসে আমরা অনেকেই ভাবতে পারি চিঠি লেখার হয়তো আর কোনো প্রয়োজন নেই আজকের দুনিয়ায়। মোবাইল ফোনের এক ক্লিকে পাঠানো ক্ষুদে বার্তা আর ই-মেইলের ভিড়ে আজ হাতের লেখা চিঠি যেন আমাদের দৈনন্দিন জীবন থেকে অনেকটাই হারিয়ে গেছে। কিন্তু আপনি জেনে হয়ত অবাক হবেন যে, আজও অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ কাগজ-কলমের সেই পুরোনো চিঠি দিয়েই করতে হয়? হতে পারে সেটা মেয়রের কাছে এলাকার অসংগতি জানিয়ে পাঠানো চিঠি কিংবা গুগল থেকে আসা গুগল এডসেন্সের পিন ভেরিফিকেশনের জন্যে পাঠানো চিঠি। চিঠির কাজ কিন্তু একদম নাই হয়ে যায়নি আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এসেও। তাই এই যুগে এসেও বাংলা চিঠি লেখার নিয়ম জেনে সঠিক ভাবে চিঠি লিখতে পারাও কিন্তু কম গুরুত্বপূর্ণ কিছু নয়!

আবার অন্যভাবেও চিন্তা করা যেতে পারে, আমরা মানুষের আবেগের যে সূক্ষ্ম প্রকাশ কাগজের বুকে কালির আঁচড়ে ফুটে ওঠে, তা কি আপনার স্মার্টফোন কিংবা ডেস্কটপের দামি মনিটরের পর্দায় কখনো সম্ভব?

ভূমিকা পড়ে নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে, “এডুঘর“এর আজকের এই আলোচনায় কী কী থাকছে। আমাদের আজকের এই লেখায় আমরা চিঠি কী, চিঠি কত প্রকার ও কি কি, চিঠি কিভাবে লিখতে হয় থেকে শুরু করে বাংলা চিঠি লেখার নিয়ম সম্পর্কে একদম আদ্যোপান্ত জানব। আমাদের আজকের এই লেখাটি পড়ার পর আপনি যেকোনো পরিস্থিতিতে সঠিক নিয়মে একটি সুন্দর চিঠি লিখতে পারবেন এবং নিজের মনের ভাব সহজেই অন্যের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারবেন বলে আমার বিশ্বাস।

বাংলা চিঠি লেখার নিয়ম জানা কেন প্রয়োজন?

প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, আমাদের জীবনের কিছু জায়গায় চিঠির কোনো বিকল্প এখনো তৈরি হয়নি। ধরুন, আপনি আপনার অফিসে ছুটির জন্য আবেদন করবেন অথবা কোনো সরকারি দপ্তরে নিজের এলাকার কোনো সমস্যার কথা জানাবেন। এমন ক্ষেত্রে কি আপনি কেবল একটি মোবাইল বার্তার মাধ্যমে কাজ সারতে পারবেন? একদমই না। এসব আনুষ্ঠানিক জায়গায় আপনাকে অবশ্যই প্রথাগত চিঠি বা দরখাস্তই লিখতে হবে।

এছাড়া প্রিয়জনকে বা অনেক দূরে থাকা কোনো আত্মীয়কে নিজের মনের কথা গুছিয়ে বলার জন্য একটি হাতে লেখা চিঠির আবেদন এখনো একদম ফুরিয়ে যায়নি। আপনি যখন সঠিক নিয়মে একটি চিঠি লিখছেন, তখন তা কেবল আপনার বক্তব্যকেই প্রকাশ করে না, সাথে আপনার রুচিবোধ, শিক্ষা ও ব্যক্তিত্বেরও সুস্পষ্ট পরিচয় দিচ্ছে। একটি ভুল নিয়মে লেখা চিঠি অনেক সময় প্রাপকের কাছে ভুল বার্তা বয়ে নিয়ে যেতে পারে। তাই ব্যক্তিগত যোগাযোগ হোক বা দাপ্তরিক কাজ, সব ক্ষেত্রেই বাংলা চিঠি লেখার নিয়ম জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। বাংলা চিঠি লেখার নিয়ম সঠিকভাবে জানা থাকলে আপনি খুব সহজেই যেকোনো চিঠি নির্ভুলভাবে এবং অত্যন্ত সাবলীলভাবে লিখতে পারবেন।

আরও পড়ুনঃ সব ধরণের বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম জানুন (2026)

বাংলা চিঠি লেখার নিয়মঃ চিঠির প্রধান অংশসমূহ

বাংলা চিঠি লেখার নিয়ম । আদর্শ চিঠির অংশ

আপনি যখন কোনো চিঠি লিখতে বসবেন, তখন আপনাকে অবশ্যই কিছু নির্দিষ্ট কাঠামো বা নিয়ম মেনে চলতে হবে। একটি আদর্শ চিঠির বেশ কয়েকটি অংশ থাকে। এই অংশগুলো সঠিকভাবে সাজানো না হলে চিঠির মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। চলুন জেনে নিই চিঠি লেখার নিয়ম বাংলা অনুসারে একটি পরিপূর্ণ চিঠিতে কী কী অংশ থাকা অপরিহার্য।

প্রেরক ও প্রাপকের ঠিকানা

চিঠির একদম শুরুতে বা শেষে ঠিকানা লেখার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি ব্যক্তিগত চিঠি লেখেন, তবে ডান দিকের ওপরের কোনায় আপনার নিজের ঠিকানা লিখতে হবে। আর আনুষ্ঠানিক চিঠির ক্ষেত্রে প্রাপকের ঠিকানা সাধারণত পৃষ্ঠার বাঁ দিকে লেখা হয়। চিঠি পাঠানোর সময় খামের ওপরও এই ঠিকানা খুব স্পষ্টভাবে লিখতে হয়, যাতে চিঠি কোনোভাবেই ভুল ঠিকানায় না গিয়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে।

তারিখ ও সম্বোধন

ঠিকানার ঠিক নিচেই চিঠির তারিখ লিখতে হয়। তারিখ উল্লেখ না করলে চিঠিটি কবে লেখা হয়েছে বা কোন সময়ের ঘটনা নিয়ে লেখা হয়েছে, তা প্রাপক বুঝতে পারবেন না। এরপরই আসে সম্বোধন। আপনি কাকে চিঠি লিখছেন তার ওপর ভিত্তি করে সম্বোধন ভিন্ন ভিন্ন হয়। গুরুজনদের ক্ষেত্রে ভক্তিপূর্ণ সম্বোধন, সমবয়সীদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ এবং দাপ্তরিক বা ব্যবসায়িক চিঠিতে সম্মানসূচক সম্বোধন ব্যবহার করতে হয়। চিঠি লেখার ক্ষেত্রে, চিঠির তাৎপর্য বোঝাতে এই সম্বোধন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই চিঠির ধরণ ও অভিব্যক্তি বুঝে সব সময় সঠিক সম্বোধন ব্যবহার করুন।

মূল বক্তব্য

এই অংশটি হচ্ছে চিঠির প্রাণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যে উদ্দেশ্যে চিঠিটি লিখছেন, তা এই অংশে সহজ, সুন্দর ও সাবলীল ভাষায় তুলে ধরতে হবে। মূল বক্তব্যকে সাধারণত কয়েকটি ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করে লেখাই ভালো। এতে প্রাপকের পড়তে ও বুঝতে সুবিধা হয়। অতিরিক্ত লম্বা কিংবা অযাচিত কথায় পরিপূর্ণ চিঠি বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রেরণের আবেদন হারায়। তাই চিঠি লেখার নিয়ম বাংলা অনুসরণ করে, মূল বক্তব্যটি খুব বেশি বড় না করে কেবল আসল কথাগুলো গুছিয়ে লিখতে হয় সবসময়।

বিদায় সম্ভাষণ ও স্বাক্ষর

চিঠির বক্তব্য শেষ হওয়ার পর সুন্দর একটি বিদায় সম্ভাষণ জানাতে হয়। ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে ইতি, আপনার স্নেহের বা আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী ইত্যাদি লেখা যেতে পারে। অন্যদিকে আনুষ্ঠানিক চিঠিতে বিনীত বা নিবেদক লিখে তার ঠিক নিচে নিজের পুরো নাম ও স্বাক্ষর দিতে হয়। এটি মূলত চিঠির সমাপ্তি ঘোষণা করে এবং এর মাধ্যমে দাপ্তরিক চিঠির আনুষ্ঠানিক বৈধতাও নিশ্চিত হয়।

ব্যক্তিগত বাংলা চিঠি লেখার নিয়ম ও বাস্তব উদাহরণ

ব্যক্তিগত চিঠি হলো মনের ভাব প্রকাশের সবচেয়ে স্বাধীন মাধ্যম। আপনি জেনে হয়ত বেশ অবাকই হবেন, ব্যক্তিগত চিঠিতে ধরাবাঁধা তেমন কোনো নিয়মের খুব একটা কড়াকড়ি থাকে না। তবে একটি সুন্দর কাঠামো বজায় রাখা জরুরি সবসময়। পৃষ্ঠার ডান দিকের ওপরের কোনায় প্রেরকের ঠিকানা ও তারিখ লিখতে হয়। এরপর বাঁ দিকে প্রাপকের সাথে আপনার সম্পর্কের ওপর ভিত্তি করে সম্বোধন করতে হয়। চিঠি লেখার নিয়ম বাংলা মেনে আপনি এখানে নিজের আবেগ ও অনুভূতি খুব সহজেই প্রকাশ করতে পারবেন। মূল বক্তব্য শেষে ডান দিকের নিচে ইতি লিখে নিজের নাম বা স্বাক্ষর দিতে হয়।

চলুন একটি ছোট্ট উদাহরণ দেখে নিই। ধরুন আপনি আপনার বন্ধুকে শিক্ষা সফরে যোগদানে অনুরোধ করে একটি চিঠি লিখবেন।

তারিখ: ১০ মার্চ, ২০২৬
স্থান: চট্টগ্রাম
প্রিয় তানভীর,
আশা করি ভালো আছিস। দীর্ঘদিন তোর কোনো খোঁজখবর না পেয়ে এই চিঠিটা লিখতে বসলাম। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছিস।
সামনের মাসে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা তিন দিনের জন্য সিলেট যাব। তুই তো জানিস অনেক দিন ধরেই আমাদের একসাথে কোথাও ঘুরে আসার পরিকল্পনা ছিল। তুই যদি এই সময়ে আমার সাথে যোগ দিস তবে সফরটি আরো অনেক বেশি আনন্দদায়ক হবে। তুই আসার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিবি বলেই আশা রাখছি।
তোর বাবা-মাকে আমার শ্রদ্ধা জানাস এবং ছোটদের ভালোবাসা দিস। চিঠির উত্তর দ্রুত দিবি।
ইতি,
তোর বন্ধু
রাফাত

বাংলা চিঠি লেখার নিয়ম । বাস্তব চিঠির উদাহরণ

আবেদনপত্র লেখার নিয়ম ও উদাহরণ

স্কুল, কলেজ বা অফিসে ছুটির জন্য কিংবা কোনো চাকরির ক্ষেত্রে আমরা যে চিঠি লিখে থাকি, তাকেই সাধারণত দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়। আপনি এখন হয়ত ভাবছেন, একটি আবেদনপত্র কিভাবে পরিপূর্ণ নিয়ম অনুসরণ করে সঠিকভাবে লেখা যেতে পারে।

তাহলে চলুন, বাংলা চিঠি লেখার নিয়ম জানার পর এবার আবেদন পত্রের উদাহরণ হিসেবে স্কুলে অসুস্থতার কারণে অনুপস্থিতির ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্রের উদাহরণ দেখা যাক।

তারিখ: ১২ মে, ২০২৬
বরাবর,
প্রধান শিক্ষক
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
বিষয়: অসুস্থতার কারণে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত ১০ মে, ২০২৬ থেকে ১১ মে, ২০২৬ তারিখ পর্যন্ত মোট দুই দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল।
অতএব, মহোদয়ের সমীপে প্রার্থনা, আমার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে উক্ত দুই দিনের অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক,
আপনার অনুগত ছাত্র
মোঃ সাব্বির হোসেন
শ্রেণি: অষ্টম, রোল: ০৫

সামাজিক সংক্রান্ত বাংলা চিঠি লেখার নিয়ম ও উদাহরণ

সামাজিক বিভিন্ন অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন বা সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য নিমন্ত্রণপত্র বা সামাজিক চিঠি লেখা হয়। অন্যদিকে, দুই বা ততধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন বা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবসা সংক্রান্ত চিঠি ব্যবহূত হয়। উভয় ধরনের চিঠিরই রয়েছে নিজস্ব ধরণ ও উপস্থাপনের বিশেষ কৌশল।

তাহলে চলুন, সামাজিক পত্রের উদাহরণ হিসেবে বিবাহ অনুষ্ঠানে উপস্থিথির জন্য আত্মীয়-স্বজনদের নিকট একটি আমন্ত্রণপত্রের উদাহরণ দেখা যাক।

তারিখ: ১৫ জুন, ২০২৬
সুধী,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৫ জুন, ২০২৬ তারিখে আমাদের জ্যেষ্ঠ কন্যা সাবিহা সুলতানার শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত শুভ বিবাহ উপলক্ষে আমাদের বাসভবনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার সপরিবারে উপস্থিতি আমাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং নবদম্পতির জন্য আশীর্বাদ বয়ে আনবে।
অনুষ্ঠানের সময়: দুপুর ১:০০ টা
স্থান: সানশাইন কমিউনিটি সেন্টার, জিইসি মোড়, চট্টগ্রাম।
বিনীত,
মোঃ আনোয়ার হোসেন ও রোকসানা বেগম

আরও পড়ুনঃ ব্যক্তিগত ও দাপ্তরিক চিঠি লেখার নিয়ম বাংলা : জেনে নিন বিস্তারিত

ব্যবসা সংক্রান্ত চিঠি লেখার কৌশল

ব্যবসা সংক্রান্ত চিঠিগুলোতে সঠিক কাঠামোর পাশাপাশি বাণিজ্যিক পেশাদারিত্ব নিশ্চিত করতে হয়। পণ্যের অর্ডার দেওয়া, পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা, হিসাব পরিশোধের তাগাদা কিংবা কোনো বিষয়ে অভিযোগ জানানোর জন্য এই চিঠিগুলো লেখা হয়। এতে প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করা ভালো। ভাষা হবে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, স্পষ্ট এবং বানিজ্যিক শিষ্টাচারসম্মত। সঠিক ব্যবসায়িক বাংলা চিঠি লেখার নিয়ম অনুসরণ করলে যোগাযোগের মাধ্যমটি অনেক বেশি কার্যকর ও বিশ্বস্ত হয়ে ওঠে।

তারিখ: ২০ জুলাই, ২০২৬
বরাবর,
ব্যবস্থাপক
রহমান কম্পিউটার্স অ্যান্ড সাপ্লাইস
নিউ মার্কেট, চট্টগ্রাম।
বিষয়: কম্পিউটার সামগ্রী সরবরাহের আদেশ।
জনাব,
উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজের সুবিধার্থে কিছু নতুন কম্পিউটার সামগ্রীর প্রয়োজন দেখা দিয়েছে। আপনার প্রতিষ্ঠানের সরবরাহকৃত পণ্যের মান ও সুনামের ওপর ভিত্তি করে আমরা নিচের পণ্যগুলো ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি:
১. মনিটর (২৪ ইঞ্চি) – ৫ টি
২. কিবোর্ড ও মাউস সেট – ৫ টি
৩. ইউপিএস (৬৫০ ভিএ) – ৩ টি
আগামী ৩০ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে উক্ত পণ্যসমূহ সঠিক গুণগত মান বজায় রেখে আমাদের অফিসে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিল পরিশোধের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুযায়ী চেক প্রদান করা হবে।
ধন্যবাদান্তে,
আসিফ ইকবাল
ক্রয় কর্মকর্তা
প্রাইম সফটওয়্যার লিমিটেড

বাংলা চিঠি লেখার নিয়মঃ ঠিকানা লেখার সঠিক পদ্ধতি

চিঠি লেখা শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো খামের ওপর ঠিকানা লেখা। চিঠির খাম লেখা এবং ডাকটিকিট সংযোজন করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়, যাতে চিঠি সঠিকভাবে ও যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে।

চিঠি লেখার সময় সাধারণ কিছু ভুল ও প্রতিকার

চিঠি লেখার সময় কিছু সাধারণ ভুল আমাদের লেখাকে অপ্রাণ বা অর্থহীন করে তুলতে পারে। প্রায়শই দেখা যায়, সঠিক স্থানে উপযুক্ত সম্ভাষণ ব্যবহার না করা বা তারিখ উল্লেখ করতে ভুলে যাওয়া চিঠির গুরুত্ব কমিয়ে দেয়। বিশেষ করে আবেদনপত্র বা আনুষ্ঠানিক চিঠিতে স্থান ও তারিখের অবস্থান সঠিকভাবে বজায় রাখা অত্যন্ত আবশ্যক।

প্রাপকের ঠিকানা লেখার ক্ষেত্রেও অনেকের অসাবধানতা দেখা যায়। খামের ওপর প্রাপক ও প্রেরকের সঠিক ঠিকানা, বিশেষ করে স্থানভিত্তিক ডাকসংকেত বা পোস্ট কোড স্পষ্টভাবে না লিখলে চিঠি সময়মতো সঠিক গন্তব্যে নাও পৌঁছাতে পারে। এসব ভুল পরিহার করে সঠিক বাংলা চিঠি লেখার নিয়ম প্রয়োগ করলে আপনার বার্তা সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠবে।

শেষ কথা

আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনি বাংলা চিঠি লেখার নিয়ম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আধুনিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিলেও, একটি গুছিয়ে লেখা চিঠির আবেদন সব সময়ই অনন্য। আপনি চাইলে আজই আপনার প্রিয় কোনো বন্ধু বা পরিবারের কাউকে একটি চিঠি লিখে চমকে দিতে পারেন। চিঠি লেখার চর্চা আমাদের ভাষা ও সংস্কৃতির একটি চমৎকার অংশ। বাংলা চিঠি লেখার নিয়ম জেনে সঠিক নিয়মে চিঠি লিখতে পারার এই দক্ষতা আপনাকে যেমন ব্যক্তিগত জীবনে সাহায্য করবে, তেমনি পেশাগত জায়গাতেও আপনার চমৎকার ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে।

তো, কেমন লেগেছে আজকের লেখা? আশা করি আমার আজকের এই লেখা পড়ার পর আপনার চিঠি কী, চিঠি কত প্রকার ও কি কি, বাংলা চিঠি লেখার নিয়ম, প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক বাংলা চিঠি লেখার নিয়ম, সামাজিক সংক্রান্ত বাংলা চিঠি লেখার নিয়ম, ব্যবসা সংক্রান্ত বাংলা চিঠি লেখার নিয়ম থেকে শুরু করে চিঠি লেখার সকল খুটিনাটি বেশ ভালো করেই জানতে পেরেছেন। যদি আমার আজকের এই লেখা পড়ে আপনার একটু হলেও ভাল লেগে থাকে, বিন্দুমাত্রও উপকার হয়ে থাকে, তাহলে সেটা হবে আমার স্বার্থকতা।

সবশেষে, আশা করব পাঠক আমার আজকের এই লেখাটি তার পরিবার পরিজনদের সাথে শেয়ার করে আমাকে এমন আরো কন্টেন্ট লিখতে অনুপ্রাণিত করবেন। আর আজকের লেখা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না কিন্তু!

আপনার পরিচিতিদের সাথে লেখাটি শেয়ার করুন!

আরও পড়তে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *